আজ : বৃহস্পতিবার ║ ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তি নিয়ে সুখবর দিলেন সচিব

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো আগামী সপ্তাহের মধ্যে এমপিও হবে বলে জানিয়েছেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম।

বুধবার (১৩ আগস্ট) সচিবালয়ে এডুকেশন রিপোটার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা বলেন। অবসর উত্তর ছুটিতে যাওয়ার দুদিন আগে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় করেন সচিব।

তিনি বলেন, বেসরকারি মাদরাসার জন্য জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা আমরা উপদেষ্টা মহোদয়ের কাছে পাঠিয়েছি। এটা অর্থ মন্ত্রণালয়ে চলে যাবে। অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়ে আসলে আমরা নতুন করে যেসব প্রতিষ্ঠানকে এমপিও দিতে চাই, বিশেষ করে যেসব প্রতিষ্ঠান ২০০৬ সালের আগে স্বীকৃতিপ্রাপ্ত কিন্তু আগের সরকার বৈষম্যমূলকভাবে এমপিও দেয়নি। সেগুলোকে অগ্রাধিকার দিয়ে আমরা এমপিওভুক্ত করব। আশা করছি এটা চলতি অর্থবছর থেকে শুরু হবে। এ সময় সচিব জানান, ২০২২ সালের পরে নতুন করে কোনো শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়নি।

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার বিষয়ে তিনি বলেন, আমি আসার পর থেকে তাদের এমপিওর জন্য একটা উদ্যোগ নিয়েছিলাম। আমি পারলাম না, মনে হয় সাইন করতে। এমপিওর সারসংক্ষেপ প্রধান উপদেষ্টার কাছে আছে। উনি মালয়েশিয়ায় না গেলে হয়তো এ কয়েকদিনে হয়ে যেতো। কালকে যদি হয় ভালো। না হলে সামনের সপ্তাহে হয়ে যাবে বলে আশা করছি।

এছাড়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা ভবনের একটা প্রকল্প দাঁড় করিয়েছিলাম। সেটা সবুজ পাতায় অন্তর্ভুক্ত হয়ে আছে। অর্থাৎ পরিকল্পনা কমিশন একমত হয়েছে যে এ প্রকল্প কীভাবে এগিয়ে নেওয়া যায়।

আর একটি প্রকল্প সবুজ পাতায় অন্তর্ভুক্ত হয়ে আছে জানিয়ে সচিব বলেন, আমরা ২০০০ মাদরাসায় ভবন করব। ২০০৬ সালের পরে অথবা এ পর্যন্ত কোনো ভবন পায়নি। এমন ৬ হাজার ৩৮৯টি মাদরাসা আছে। একেবারেই পায়নি এমন আছে ৩ হাজার ২২টি। আর ২০০৬ সালের আগে পেয়েছে কিন্তু গত সরকারের আমলে কিছু পায়নি এমন মাদরাসার সংখ্যা ৩ হাজার ৩৫৯টি।

এ সময় ইরাব সভাপতি ফারুক হোসাইন ও সাধারণ সম্পাদক সোলাইমান সালমানসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ