আজ : রবিবার ║ ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাতকানিয়ায় দিনব্যাপী পিঠা উৎসবে দর্শনার্থীদের ঢল 

সাতকানিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়ায় দিনব্যাপী অনুষ্ঠিত হলো পিঠা উৎসব। মঙ্গলবার (২১ জানুয়ারি) উপজেলা মাঠ প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই উৎসবের উদ্বোধন করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.কে এম আবদুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণ লাল দেব নাথ সহ-উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি সহ অনেকেই।

পিঠা উৎসবে ২০টি স্টলে সাতকানিয়ার বিভিন্ন উদ্যোক্তরা অংশগ্রহণ করেন। সকাল ১১ টা থেকে শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত চলে এই পিঠা উৎসব।

এই উৎসবে রয়েছে চিতই পিঠা, পাটিসাপটা পিঠা, কাঠাল পিঠা, খোলা জালি পিঠা, জামাইবরণ পিঠা, গোলাপফুল, তালের কলাপাতা, হাসের চপ, সাঁঝ পিঠা, শিম ফুল, বিনি চাউলের পিঠা, মুঠি পিঠা, ভাপাপিঠা, তারা পিঠা, গ্রাম-বাংলা পিঠা, ঝিঙা পিঠা, সেমাই পিঠা। এছাড়াও পিঠা উৎসবে চটপটি ফুসকা ও নানা স্বাদের নানা নামের গ্রামীন সব পিঠার আয়োজন রাখা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ