আজ : শুক্রবার ║ ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা সীমিত করা ও রাত্রিযাপন নিষিদ্ধ হতে পারে -রিজওয়ানা হাসান

দেশচিন্তা ডেস্ক : সেন্টমার্টিন দেশের একমাত্র প্রবাল দ্বীপে পর্যটকের সংখ্যা সীমিত করা এবং দ্বীপে রাত্রিযাপন নিষিদ্ধসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।সোমবার (৭ অক্টোবর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের নিবন্ধন এবং রাতে অবস্থান করতে না দেওয়ার সিদ্ধান্ত নতুন নয় উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা বলেন, আসছে পর্যটন মৌসুমের আগেই আইন ও নীতি বাস্তবায়নের চেষ্টা করা হবে।

 

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সেন্টমার্টিনে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা হবে। পাশাপাশি, পর্যটকের সংখ্যা সীমিত করা এবং দ্বীপে রাত্রিযাপন নিষিদ্ধসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে।

 

তিনি বলেন, সেন্টমার্টিনে বিপন্ন প্রাণী আছে। ১৯৯৯ সালে এটিকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়। ৯ সেপ্টেম্বর ২০১৮ সালেই সিদ্ধান্ত ছিল পর্যটকরা রাতে থাকতে পারবেন না। ২০২০ সালে সিদ্ধান্ত হয় রেজিস্ট্রেশন করতে হবে। সে সময় প্রতিদিন ১২৫০ পর্যটক নিদিষ্ট করা হয়েছিল। পরে ২০২৩ সালে প্রতিদিন ৮৮২ পর্যটক নিদিষ্ট করার সিদ্ধান্ত হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ