আজ : শুক্রবার ║ ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পটিয়ায় স্বতন্ত্র প্রার্থীকে ২৫০০ টাকা জরিমানা

ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম-১২ পটিয়া আসনে স্বতন্ত্র প্রার্থী ও হুইপ সামশুল হক চৌধুরীর গণসংযোগ চলার মূহুর্তে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি কারণে তাকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনে ভ্রাম্যমাণ আদালত ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

 

জানা যায়, আজ ০৩ জানুয়ারি বুধবার বিকাল সাড়ে ৬ টায় চট্টগ্রামে পটিয়া পৌরসভার গোবিন্দারখীল এলাকায় গণসংযোগে অতিরিক্ত লোকজনের জমায়েত হওয়ায় এলাকায় লোকজন চলাচলে সড়ক প্রতিবন্ধকতা স্হষ্টির করায় রাস্তায় চলাচলের মানুষের দুর্ভোগের কারণে তাকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

 

এ বিষয়ে খবর পেয়ে সিনিয়র সহকারী কমিশনার ও ম্যাজিষ্ট্রেট এহসান মুরাদসহ একদল পুলিশ ঘটনার স্থলে ছুটে গিয়ে মানুষের চলাচলে রাস্তায় প্রতিবন্দ্বকতা সৃষ্টির বিষয়টি নিশ্চিত হওয়ায় স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীকে ভ্রাম্যমাণ আদালত তাকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

 

পটিয়া সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী গণসংযোগ প্রচারণার কালে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি। এবং লোকজন চলাচলে দুর্ভোগের শিকার ও নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। নির্বাচন চলা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ