আজ : রবিবার ║ ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাতকানিয়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতকানিয়া সংবাদদাতা:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ঢেমশা ইউনিয়ন থেকে অদিতি বড়ুয়া (১৭) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

পরিবারের দাবি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে।

বুধবার (২৭ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা বড়ুয়া পাড়া সুভাষ বড়ুয়ার বাড়িতে এঘটনা ঘটে। নিহত তরুণী বড়ুয়া পাড়ার অনিমেষ বড়ুয়ার মেয়ে।

ঝুলন্ত অবস্থায় দেখে ওই তরুণীকে স্বজনরা কেরানীহাট একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মুক্তিযোদ্ধা মনোহর বড়ুয়া বলেন, আমার ওয়ার্ডের অদিতি বড়ুয়া নামে এক তরুণী আত্মহত্যা করছে বলে শুনেছি। লাশটি ময়না তদন্তের জন্য পুলিশ নিয়ে যায়। তবে কি কারনে তা জানা যায় নি।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ