আজ : বুধবার ║ ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

মিরসরাইয়ে নৌকার প্রার্থী রুহেলের কর্মীদের ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

এস এম জাকারিয়া, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম – ১ আসন, মিরসরাইয়ের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মীরা ব্যনার পোস্টার লাগাতে গেলে নৌকার প্রার্থী মাহবুবুর রহমান রুহুলের কর্মীরা বাধা দেয়।

 

২৩ ডিসেম্বর শনিবার বেলা ১২:৩০ ঘটিকার সময় মিরসরাইয়ের ৩ নং ইউনিয়নের অন্তর্গত ৪ নং ওয়ার্ডের ছদমা দীঘী নামক স্থানে এই ঘটনা ঘটে।

 

এই সময় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহুরুল হককে নৌকার কর্মীরা আক্রমণ করে এবং বেদম প্রহার দেয়। স্থানীয়রা জানান এরা নৌকা প্রার্থী মাহবুবুর রহমান রুহুলের কর্মী এবং স্থানীয় ভাবে নাছির উদ্দীন দিদারের অনুসারী।

 

মারামারির এক পর্যায়ে ঘটনাটি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনকে অবহিত করলে তিনি সাথে সাথে ভ্রাম্যমাণ আদালত প্রেরণ করেন।এই সময় ভ্রাম্যমাণ আদালত হাজির হয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হলে আবুল বশর প্রকাশ আইয়ুব খান (৬০) কে দুই হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতে এমন ঘটনা হলে আরও কঠোর আইনিপদক্ষেপ নিবেন বলে আহত জহুরুল হক সহ স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের আশ্বস্ত করেন।

 

এই ঘটনায় আরও জড়িতরা হলেন আজিম উদ্দিন(৩২), নাঈম উদ্দিন(২৬), সুদীর চন্দ্র নাথ সহ আরও দশ থেকে বারোজন মিলে এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটিয়েছে বলে আহত জহুরুল হক বলেন।

এই সময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সাবেক চেয়ারম্যান মকসুদ আহমেদ চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী কৃষকলীগের সদস্য আবুল কাশেম কন্ট্রাক্টদার সহ স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

মার্কিন অসম বাণিজ্য চুক্তি বাতিল ও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার প্রচারাভিযান ও গণস্বাক্ষর সংগ্রহ

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ

মার্কিন অসম বাণিজ্য চুক্তি বাতিল ও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার প্রচারাভিযান ও গণস্বাক্ষর সংগ্রহ