আজ : শুক্রবার ║ ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৭ই সফর, ১৪৪৮ হিজরি

মিরসরাইয়ে প্রথমদিনেই স্বতন্ত্র ‘শক্তিশালী’ প্রার্থী গিয়াসের প্রচারণার মানুষের ঢল

মিরসরাই সংবাদদাতা : সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত শিল্পনগর হিসেবে মিরসরাইকে গড়ে তোলা হবে বলে ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ‘আওয়ামী লীগের শক্তিশালী’ স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিন। (১৯ ডিসেম্বর) মঙ্গলবার সকালে নির্বাচনী প্রচারণা শুরুর প্রথম দিনেই তিনি এ ঘোষণা দেন।

এদিন উপজেলার বড় দারোগারহাট বাজার থেকে শুরু করে মিরসরাই পৌরসদরের প্রধান নির্বাচনী কার্যালয় পর্যন্ত গণসংযোগ ও পথসভা করেন তিনি।

পথসভায় তিনি বলেন, মিরসরাইয়ে দক্ষিণ এশিয়ার স্মার্ট সিটি বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর হচ্ছে। এই শিল্পশহরের পরিবেশ যদি চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত না হয় তাহলে বিনিয়োগকারীরা এখানে আসবে না।

 

তিনি বলেন, আমি শিল্পশহরে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবো। আমি অতীতেও আপনাদের সাথে ছিলাম। যতদিন বেঁচে থাকবো আপনাদের সাথে থাকবো। আমি আপনাদেরই লোক।

 

গিয়াস বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজ ও ভূমিদস্যুমুক্ত স্মার্ট মিরসরাই গড়ে তুলবো। আমি আশাবাদী নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে। মানুষ যদি সুন্দরভাবে ভোট দিতে পারে আমি ৬০ শতাংশ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হবো।

স্বতন্ত্র প্রার্থী গিয়াস বলেন, সুষ্ঠু পরিবেশে আগামী ৭ জানুয়ারি আমার প্রিয় মিরসরাইবাসী যে রায় দিবেন তা আমি মাথা পেতে নেবো। দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেয়েছেন উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। আজ সেটাই প্রমাণ হয়েছে। আমি যখন নির্বাচনী প্রচারণায় বের হয়েছি জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি।

 

স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দীনের প্রধান নির্বাচনী সমন্বয়ক ও কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট বলেন, মিরসরাইবাসী একটি ইতিহাসের সাক্ষী হবে। শতভাগ সুষ্ঠু নির্বাচন হবে, আমরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি। তারা তাদের প্রাণের মানুষ গিয়াস ভাইকে জয়ী করে আনবে।

 

স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন মঙ্গলবার সকাল থেকে গণসংযোগ করেন বড় দারোগারহাট, নিজামপুর সরকারি কলেজ বাজার, হাদিফকিরহাট, বড়তাকিয়া, মিরসরাই সদর, মিঠাছরা, ঠাকুরদিঘী, মস্তাননগর বিশ্বরোড়, জোরারগঞ্জ, বারইয়ারহাট, করেরহাট ও ছদরমাদিঘী এলাকায়। এ সময় বারইয়ারহাট পৌরবাজার ও করেরহাট বাজারে পথসভা করেন। পথসভা ও গণসংযোগে স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের ঢল নামে।

প্রচারণায় সঙ্গে ছিলেন গিয়াস উদ্দিনের প্রধান নির্বাচনী সমন্বয়কারী ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিট, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাচন সমন্বয়ক নুরুল হুদা, নির্বাচন সমন্বয়ক ও সাবেক ছাত্রনেতা কামরুল হাসান শাহীন, উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুল আলম, বারইয়ারহাট পৌরসভার সাবেক কমিশনার ইমাম হোসেন, ওচমানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, খৈয়াছড়ার সাবেক চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী, মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বরিউল হোসেন রবি, মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম গোলাম সরওয়ার, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নিজাম উদ্দিন, আওয়ামী লীগ নেতা ফিরোজ উদ্দিন বাদল, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশাররফ হোসেন, মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলা উদ্দিন, নিজামপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ইমাম উদ্দিন, মিঠানালা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান রেজা রুমি, মিরসরাই উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ আবদুল আউয়াল তুহিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মাইনুল ইসলাম মিল্টন, কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার দপ্তর সম্পাদক আছিফুর রহমান শাহীন, সাবেক ছাত্রনেতা হাসান হাবিব রনি প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

মার্কিন অসম বাণিজ্য চুক্তি বাতিল ও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার প্রচারাভিযান ও গণস্বাক্ষর সংগ্রহ

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ