আজ : বুধবার ║ ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ║ ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক চাপায় একজন নিহত

সাতকানিয়া সংবাদদাতা

সাতকানিয়ায় বেপরোয়া গতির একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম ফরিদুল আলম (৩৫)।
গতকাল বুধবার (১২ মে) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া পাবলিক স্কুল এন্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা ও স্থানীরা জানায়, রাত ১০টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আশোকের পাড়ার আব্দুল খালেকের পুত্র নির্মাণ শ্রমিক ফরিদুল আলম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া স্কুল এন্ড কলেজ এলাকায় সড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন। ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রব বলেন, অজ্ঞাতনামা ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়।
নিহতের লাশ তার স্বজনদের নিকট স্থানান্তর করা  হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করার চেষ্টা করছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ