আজ : শনিবার ║ ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণে দগ্ধ শিশুর মৃত্যু, অনেকের অবস্থাই আশঙ্কাজনক

দেশচিন্তা ডেস্ক: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদের এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৩৭ জনের মধ্যে জুয়েল (৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে জাতীয় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদের এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা প্রায় ৪০ জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন তারা। তাদের মধ্যে দগ্ধ অবস্থায় ৩৭ জনকে জাতীয় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ