আজ : সোমবার ║ ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গোসল করতে গিয়ে ভাই-বোনের মৃত্যু

গোসল করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেলো ভাইবোনের। তারা হলো ফাতেমা খাতুন (১১) ও শাহাদাত হোসেন (৮)। ২৬ ফেব্রুয়ারি বুধবার দুপুরে মানিকগঞ্জ শহরের পশ্চিম সেওতা এলাকায় এ ঘটনা ঘটে।

তারা লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গাওচুলকা গ্রামের সোবাহান আলীর সন্তান। তাদের বাবা পেশায় দিনমজুর।

মা সাফিয়া বেগম বলেন, ‘দুপুরে ভাড়া বাসার কাছের একটি পুকুরে বড় মেয়ে ফাতেমা ও মেজো ছেলে শাহাদাত গোসল করতে যায়। কিছুক্ষণ পরে গিয়ে পুকুরে তাদের ভাসতে দেখি।’

পরে সাফিয়ার চিৎকার শুনে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে দ্রুত মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, চলতি মাসের ১১ ফেব্রুয়ারি ছেলে ও মেয়েসহ লালমনিরহাট থেকে কাজের উদ্দেশ্যে মানিকগঞ্জে আসেন সোবাহান মিয়া। তারা সদর উপজেলার পশ্চিম সেওতা এলাকার ছুবুল উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, তিনি এখনও বিষয়টি জানেন না।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ