আজ : ║ ║║

চট্টগ্রাম দক্ষিণজেলা জামায়াতের উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাক্ষাৎ ও মতবিনিময়

দেশচিন্তা ডেস্ক : চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাক্ষাৎ ও মতবিনিময় সভা (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয়।

জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া’র সঞ্চলনায় উক্ত সভায় বক্তব্য রাখেন লোহাগাড়া হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের আহবায়ক ও বিশিষ্ট শিক্ষাবিদ সুনীল কুমার চৌধুরী, জেলা সহ-সভাপতি প্রদীপ দাশ, সাতকানিয়া পূজা উদযাপন কমিটির আহবায়ক রাজীব কুমার ধর, লোহাগাড়া উপজেলা সদস্য সচিব ও চট্টগ্রাম-১৫ সংসদীয় এলাকার আইনশৃঙ্খলা কমিটির সদস্য বাবু পলাশ দাশ, সাতকানিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য সচিব রাজীব নন্দী, লোহাগাড়া জন্মাষ্টমী পরিষদের সভাপতি রাজু ধর রাজ, সাতকানিয়া পূজা উদযাপন কমিটির সদস্য উত্তম দাশ, জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা নুরুল হোসাইন, সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিন, উত্তর সাতকানিয়া থানা আমীর মাষ্টার সিরাজুল ইসলাম, পৌরসভার নায়েবে আমীর মুহাম্মদ শাহ আলম, উপজেলা সেক্রেটারি তারেক হোসাইন, উত্তর সাতকানিয়া থানা সেক্রেটারি মুহাম্মদ ইলিয়াস, মাওলানা আব্দুল মালেক প্রমূখ।

জেলা আমীর বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী ও দেশপ্রেমিক দল হিসেবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর। চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রতিটি উপজেলায় ও পৌরসভায় দুর্গাপূজা উদযাপনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ