আজ : ║ ║║

রোটারী ক্লাব অব চিটাগাং পার্ল এর বৃক্ষরোপন সম্পন্ন

দেশচিন্তা ডেস্ক: গাছ-লাগান-পরিবেশ-বাঁচান এই প্রত্যয়ে রোটারি ক্লাব অব চিটাগাং পার্ল এর আয়োজনে-রাঙ্গুনীয়া উপজেলার বেতাগী বনাশ্রম ভাবনা কুঠীরে গত ৮ আগষ্ট সকালে বিভিন্ন ফলজ বনজ ও ঔষধী বৃক্ষ রোপন কর্মসূচি সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন বনাশ্রম বিহারের পরিচালনা কমিটির প্রধান বাংলাদেশ বৌদ্ধ সমিতির নির্বাহী কমিটির সদস্য বাবু দিপঙ্কর চৌধুরী, দানশীল ব্যাক্তিত্ব বাবু পান্না লাল বড়ুয়া, মান্না লাল বড়ুয়া, নির্বাচন কমিশন অফিসার বাবু প্রিয়রঞ্জন বড়ুয়া, জয়, ক্লাবের পক্ষ থেকে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান রানা কান্তি বড়ুয়ার পিএইচএফ ও ক্লাব সেক্রেটারি রোটারিয়ান শুভশীষ বড়ুয়া সিন্টুর নেতৃত্বে উপস্থিত ছিলেন পাস্ট প্রেসিডেন্ট ও রিপসা ঠীম ৬৫ ডিষ্ট্রিক ডেপুটি কো-অর্ডিনেটর রোটারিয়ান অমরেশ বড়ুয়া চৌধুরী এমপি এইচ এফ, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান শিমুল কান্তি বড়ুয়া পিএইচএফ, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান সপু বড়ুয়া, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড পিএইচএফ, পাস্ট প্রেসিডেন্ট ব্যাংকার সুমন বড়ুয়া আরএফএসএম, ক্লাব ট্রেজারার রোটারিয়ান রিন্টু বড়ুয়া, রোটারিয়ান চিন্ময় বড়ুয়া মানস, রোটারিয়ান সঞ্চিতা তালুকদার, এডভোকেট সুমিত বড়ুয়া, অনামিকা বড়ুয়া, রোটারিয়ান বিশ্বজিৎ বড়ুয়া, রোটারিয়ান মুন্না বড়ুয়া আবীর, দানশীল ব্যাক্তিত্ব রোটারিয়ান সোহেল বড়ুয়া, রোটারিয়ান সুজন বড়ুয়া রোটারিয়ান উপদেশ বড়ুয়া, রোটারিয়ান অভিষেক চৌধুরী অভি, রোটারিয়ান টিটু বড়ুয়া রোটারিয়ান অনক বড়ুয়া ব্যাংকার অংকুর বড়ুয়া প্রমুখ। বেতাগী বনাশ্রম কুঠীরে রোটারি ক্লাব অব চিটাগাং পার্ল পক্ষ থেকে ৬০০গাছের চারা রোপন করা হয়, বৃক্ষ রোপন শেষে ক্লাব প্রেসিডেন্ট রানা কান্তি বড়ুয়ার সৌজন্য মধ্যাহ্ন ভোজ শেষে সদস্যরা এক যৌথ মিলিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ