আজ : মঙ্গলবার ║ ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৮শে সফর, ১৪৪৮ হিজরি

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল শাপলার দায়িত্বগ্রহণ ও চার্টার এনিভার্সারি সম্পন্ন

দেশচিন্তা ডেস্ক: লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল শাপলার চার্জ হ্যান্ডওভার, টেকওভার, ২য় চার্টার এনিভার্সারি, ডিজি টিমের সংবর্ধনা, মাল্টিপল চেয়ারপার্সনের সংবর্ধনা, নতুন সদস্যদের বরণ ও সার্ভিস প্রোগ্রাম গত ১০ আগষ্ট সন্ধ্যায় ক্লাব প্রেসিডেন্ট লায়ন জুয়েনা আফসানার সভাপতিত্বে সিএলএফ হালিমা রোকেয়া হলে অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাননীয় জেলা গর্ভনর লায়ন মোঃ কামরুজ্জামান লিটন এমজেএফ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাল্টিপল কাউন্সিল চেয়ারপার্সন ও সদ্য প্রাক্তন জেলা গর্ভনর লায়ন মোসলেহ উদ্দীন আহমেদ অপু পিএমজেএফ। গেস্ট অব অনার ছিলেন ১ম ভাইস জেলা গর্ভনর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ, সম্মানিত অতিথি ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দীন চৌধুরী এমজেএফ, কেবিনেট ট্রেজারার লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান, গেট টিম এর সদস্য জেএসটিআই লায়ন হেলাল উদ্দীন আহমদ, এলসিআইএফ কোঃ লায়ন এড. নুরুল ইসলাম। জোন চেয়ারপার্সন লায়ন শিরিন আফরোজের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাব অর্গানাইজার আরসি লায়ন সোহেলা রহমান মাহমুদ। ক্লাবের বার্ষিক রিপোর্ট পাঠ করেন জয়েন্ট সেক্রেটারি লায়ন ফারহানা শরিফ। এতে আরো উপস্থিত ছিলেন ডিস্টিক্ট হ্যাঙ্গার চেয়ারপার্সন লায়ন গোলাম মহিউদ্দীন বাবুল এমজেএফ, আরসি হেড কোয়ার্টার লায়ন জাহানারা বেগম, লায়ন মোঃ হারুন ইউছুফ, লায়ন এস. এম. আশরাফুল আলম আরজু, লায়ন ফাতেমা রহমান, লায়ন তারেক কামাল, লায়ন ইঞ্জিঃ চন্দন দাশ, লায়ন সাব্বির আহমদ, লায়ন মোঃ খোরশেদ আলম, জোন চেয়ারপার্সন লায়ন শারমিন সুলতানা মৌ,লায়ন চৌধুরী আনোয়ারুল আজিম মদুদ, লায়ন শিফাত মনসুর, ক্লাব ডিসি লায়ন রওশন আকতার, ক্লাব সেক্রেটারি তাসনিম জাহান, ট্রেজারার লায়ন রায়হানা আকতারসহ সিনিয়র লায়ন নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে ১জন ক্যান্সার আক্রান্ত রোগী, একজন অটিস্টিক ও একজন মেধাবী শিক্ষার্থীকে নগদ চেক প্রদান করা হয়। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সেবার জগতে লায়নিজম দিন দিন সেবার পরিধি বাড়ছে যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। দুঃস্হ মানুষের পাশে দাঁড়ানোর জন্য লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল শাপলাকে অভিনন্দন জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ