আজ : মঙ্গলবার ║ ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২১শে সফর, ১৪৪৮ হিজরি

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে রামরুর প্রতিনিধিদলের সাক্ষাৎ

দেশচিন্তা ডেস্ক: জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. তাসনীম সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে ভারপ্রাপ্ত স্পিকার বলেছেন, দেশের মানুষের জনপ্রতিনিধিত্ব করার জন্য সংসদে এসেছি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়িত্ব অপরিসীম। তিনি যোগ করেন, হাওর অঞ্চলের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে এবং তাদের জীবিকার সংকট কাটাতে প্রচুর পরিমাণ গবেষণা প্রয়োজন। আর এই গবেষণালব্ধ জ্ঞান আমাদের কাজে লাগাতে হবে।

সাক্ষাৎকালে তারা বৈশ্বিক পরিসরে জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করতে সংসদীয় ককাস গঠন নিয়ে আলোচনা করেন। কপ সম্মেলনের সংসদীয় ফোরামে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের মতো দেশগুলোর অবস্থান তুলে ধরার বিষয়ে একমত হন তারা।

এ সময় জলবায়ু পরিবর্তনের ফলে দেশের অভ্যন্তরে মাইগ্রেশন এবং বাস্তুচ্যুত লোকদের নিয়ে তারা মতবিনিময় করেন। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগে মানুষের জীবন ও জীবিকার পরিবর্তন এবং এর ফলে ধীরে ধীরে সামাজিক ও পারিবারিক বন্ধন দুর্বল হয়ে যাচ্ছে বলে ভারপ্রাপ্ত স্পিকার অভিমত ব্যক্ত করেন।

রামরু বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান ও থিংক ট্যাংক, যা অভিবাসন, শরণার্থী এবং অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি নিয়ে কাজ করে। এটি ১৯৯৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়। এর মূল লক্ষ্য হলো অভিবাসনের মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও নীতি নির্ধারণে সহায়তা প্রদান, অভিবাসী শ্রমিক, শরণার্থী, জলবায়ুজনিত বাস্তুচ্যুতি এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিয়ে গবেষণা ও নীতি প্রণয়নে সহায়তা করা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ