আজ : ║ ║║

একদিনে ডেঙ্গুতে প্রাণ গেল ৩ জনের

দেশচিন্তা ডেস্ক: মশাবাহিত রোগ ডেঙ্গুতে একদিনে অর্থাৎ গত ২৪ ঘণ্টায় দেশে তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৫৩৪ জন।

বুধবার (২৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

অধিদফতরের প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে একজন ঢাকা বিভাগের, একজন ময়মনসিংহ বিভাগের এবং অন্যজন বরিশাল বিভাগের।

এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫০ জনে। মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ২৩ জন, ময়মনসিংহ বিভাগের ছয়জন, চট্টগ্রাম বিভাগের পাঁচজন, খুলনা বিভাগের আটজন, রাজশাহী বিভাগের একজন, রংপুর বিভাগের একজন এবং বরিশাল বিভাগের ছয়জন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৫৩৪ জনের মধ্যে ঢাকা বিভাগের ২৫২ জন, ময়মনসিংহ বিভাগের ৩৭ জন, চট্টগ্রাম বিভাগের ৭১ জন, খুলনা বিভাগের ৪৫ জন, রাজশাহী বিভাগের ৩০ জন, রংপুর বিভাগের ২৬ জন, বরিশাল বিভাগের ৬৮ জন এবং সিলেট বিভাগের ৫ জন রোগী রয়েছেন।

এদিকে চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৪ হাজার ৬৯০ জন। এর মধ্যে ঢাকা বিভাগের ৫ হাজার ৫২০ জন, ময়মনসিংহ বিভাগের ৬০৯ জন, চট্টগ্রাম বিভাগের ২ হাজার ৫১১ জন, খুলনা বিভাগের ১ হাজার ৮৭৯ জন, রাজশাহী বিভাগের ৫৩৪ জন, রংপুর বিভাগের ৩১২ জন, বরিশাল বিভাগের ৩ হাজার ২৩১ জন এবং সিলেট বিভাগের ৯৪ জন রোগী রয়েছেন।

ভর্তি রোগীদের মধ্যে এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৩ হাজার ৪৫২ জন। এর মধ্যে ঢাকা বিভাগের ৫ হাজার ৫৩ জন, ময়মনসিংহ বিভাগের ৫১২ জন, চট্টগ্রাম বিভাগের ২ হাজার ৩৭৭ জন, খুলনা বিভাগের ১ হাজার ৭০০ জন, রাজশাহী বিভাগের ৪৪৪ জন, রংপুর বিভাগের ২৭৮ জন, বরিশাল বিভাগের ২ হাজার ৯৯১ জন এবং সিলেট বিভাগের ৮৭ জন।

সেই হিসেবে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ১ হাজার ১৮৮ জন।

এর মধ্যে ঢাকা বিভাগে ৪৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ৮১ জন, চট্টগ্রাম বিভাগে ১২৯ জন, খুলনা বিভাগে ১৭১ জন, রাজশাহী বিভাগে ৮৯ জন, রংপুর বিভাগে ৩৩ জন, বরিশাল বিভাগে ২৩৪ জন এবং সিলেট বিভাগে ৭ জন রোগী ভর্তি আছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ