আজ : ║ ║║

বন্যাকবলিত বাঁশখালীর শীলকূপ ইউনিয়নে এনামুল হকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালীর শীলকূপ ইউনিয়নবাসীর জন্য সমাজকর্মী ও তরুণ উদ্যোক্তা এনামুল হকের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ সম্পন্ন হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনকিচর সরকারি প্রাথমিক বিদ্যালয় (লাল স্কুল) প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে ১,২০০ জনেরও বেশি মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধ, খাবার স্যালাইন ও ন্যাপকিন বিনামূল্যে বিতরণ করা হয়।
ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. আসিফুল হক, ডা. শামীম আক্তার, ডা. আরাফাতুল ইসলাম মিজবাহ এবং ডা. মুবিনুল হক। তাঁদের সঙ্গে পাঁচ সদস্যের একটি স্বাস্থ্যকর্মী দল সার্বিকভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে। এছাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শও প্রদান করা হয়।
এনামুল হক সমর্থক ফোরামের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট তারেক আব্দুল্লাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক রশিদ আহমদ, আনোয়ারা বেগম স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ওবাইদুল হক, পরিবার পরিকল্পনা পরিদর্শক রিদোয়ানুল হক, মাস্টার আবু তৈয়ব, সাহিত্যকর্মী ইলিয়াস বাবর, মাস্টার রুহুল আমিন, মাস্টার আবুল কাশেম, ব্যাংকার মোজাম্মেল হক, ব্যবসায়ী নাসির উদ্দিন সাগর, সাজ্জাদ, আক্কাস, পরিবার কল্যাণ সহকারী কামরুন নাহার এবং সুইটি বড়ুয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এনামুল হক বলেন, ‘সাম্প্রতিক বন্যায় অনেক মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়েছেন। মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা ক্ষতিগ্রস্ত মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি।”
স্থানীয়রা জানান, বন্যার কারণে স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাওয়ায় এমন একটি বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প এলাকার মানুষের জন্য অত্যন্ত সময়োপযোগী ও উপকারী উদ্যোগ হিসেবে বিবেচিত হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ