
দেশচিন্তা ডেস্ক: গত ১৮ জুলাই (শনিবার) বিকাল ৪ টায় রিহ্যাব চট্টগ্রাম রিজিওনল অফিসে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি এবং সকল উপকমিটির অংশগ্রনে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়| সভায় সভাপতিত্ব করেন রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ মোরসেদুল হাসান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিহ্যাব এর সম্মানিত প্রেসিডেন্ট ড. আলী আফজাল|
এর পূর্বে বিকাল ৩ টায় রিহ্যাব এর সম্মানিত প্রেসিডেন্ট রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন|
সভার প্রধান অতিথি রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল দেশের উন্নয়নে ও রিহ্যাব এর স্বার্থে দল মতের উর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান| তিনি বলেন মানুষের মৌলিক চাহিদার অন্যতম চাহিদা হচ্ছে বাসস্থান, রিহ্যাব সদস্যবৃন্দ মানুষের এই মৌলিক চাহিদা পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে| তিনি আবাসন খাতের সাথে সংশ্লিষ্ট, সিডিএ, সিটিকর্পোরেশন, ওয়াসা, পিডিবি, প্রশাসনসহ সকল দপ্তরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে এই খাতকে এগিয়ে নেওয়ার পরমর্শ প্রদান করেন|
সভায় স্বাগত বক্তব্যে রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ মোরসেদুল হাসান সভায় উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেনে|
সূচনা বক্তব্য রাখেন রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ জনাবা সারিস্ত বিনতে নুর| ধন্যবাদ জ্ঞাপন করেন রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-২ জনাব এ এস এম আবদুল গাফফার মিয়াজী|
সভায় রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সকল কার্যক্রম সুষ্ঠ ও সুশৃংখলভাবে পরিচালনার জন্য ১০টি উপ কমিটির দায়িত্ব সম্পর্কে উপস্থাপন করেন রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ জনাবা সারিস্ত বিনতে নুর এবং রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-২ জনাব এ এস এম আবদুল গাফফার মিয়াজী| এ সময় রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সম্মানিত উপদেষ্টা মন্ডলী ও সকল উপ কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল|
সভা সঞ্চালনা করেন, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য জনাব সৈয়দ ইরফানুল আলম ও জনাব আশীষ রায় চৌধুরী|
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট-২ জনাব আবু খালিদ মোঃ বরকতুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ জনাব এ এফ এম ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) ড. হারুন অর রশিদ| রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার শেখ নিজাম উদ্দীন, জনাব হৃষিকেশ চৌধুরী, জনাব নুর মোহাম্মদ| রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সম্মানিত উপদেষ্টা, রিহ্যাব এর সাবেক ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান জনাব আব্দুল কৈয়ূম চৌধুরী, সাবেক ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন, সকল উপ কমিটির সম্মানিত আহবায়ক, যুগ্ম আহবায়ক এবং সদস্যবৃন্দ|











