
দেশচিন্তা ডেস্ক: মেক্সিকোর দক্ষিণ উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
শুক্রবার (১৭ জুলাই) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, মেক্সিকোর দক্ষিণ উপকূলের পুয়ের্তো মাদেরোর কাছে ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা ব্যবস্থা ওই অঞ্চলের জন্য সুনামির হুমকি জারি করেছে।
পড়েছেনঃ ১৫



















