
দেশচিন্তা ডেস্ক: খাগরিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে উপহারসামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন উত্তর সাতকানিয়া সাংগু থানার সেক্রেটারী মুহাম্মদ ইলিয়াছ, থানা প্রশিক্ষণ সেক্রেটারি হাফেজ এয়ার মোহাম্মদ, অফিস সেক্রেটারি মাওলানা জমির আদনান, খাগরিয়া ইউনিয়ন আমীর আবুল খায়ের, প্রবাসী ঐক্য পরিষদের আহবায়ক মাওলানা আবদুল মালেক, ইউনিয়ন সেক্রেটারী মাওলানা মাছুম প্রমুখ।
জেলা আমীর বলেন, জামায়াতের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারে সহযোগিতা পাঠানো হচ্ছে। সাতকানিয়া ও বাঁশখালী উপজেলায় ক্ষয়ক্ষতি বেশি হওয়ায় চাহিদার আলোকে ত্রান বিতরণ সম্ভব হচ্ছে না। তাই সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসা দরকার। অত্র এলাকার লোকজন বাইরে যেভাবে ত্রান পাঠানোর ব্যবস্থা করতো, এখন পাশের পরিবারে সাধ্য অনুযায়ী খোঁজ নেয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইলো। কোন পরিবার যেন খাবার নিয়ে কষ্ট না পায়, এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার জন্য জামায়াতের দায়িত্বশীলদের প্রতি আহবান জানান।











