
দেশচিন্তা ডেস্ক: উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানার কেওচিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়া ও ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ কর্মসূচিতে উপস্থিত থেকে বন্যাকবলিত মানুষের খোঁজখবর নেন এবং ত্রাণসামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানার সেক্রেটারি মুহাম্মদ ইলিয়াছ, কেরানীহাট সেক্রেটারি মাওলানা আব্দুল মালেক, কেওচিয়া ইউনিয়ন আমীর মাস্টার নুর হোসাইন, ইউনিয়ন সেক্রেটারি জাহেদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বন্যার পানিতে নৌকাযোগে দুর্গম এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। আল্লাহ তাআলা যেন বন্যাদুর্গত সকল মানুষের কষ্ট লাঘব করেন এবং আমাদের সবার পক্ষ থেকে তাদের পাশে থাকার তাওফিক দান করেন।











