আজ : বুধবার ║ ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মার্কিন বাণিজ্য চুক্তি ও এনসিটি ইজারা বাতিলের দাবিতে চট্টগ্রামে গণপ্রচারণা ও মিছিল

দেশচিন্তা ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত “অধীনতামূলক বাণিজ্য চুক্তি” বাতিল এবং চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধের দাবিতে চট্টগ্রামে গণপ্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০জুন) বিকেল ৫ টায় চট্টগ্রাম নগরীর দেওয়ান হাট মোড় থেকে বারিক বিল্ডিং পর্যন্ত এ কর্মসূচি পালন করে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট। চট্টগ্রাম জেলা শাখা।
কর্মসূচির অংশ হিসেবে দেওয়ান হাট মোড়, চৌমুহনী, আগ্রাবাদ বাদমতলী মোড় ও বারিক বিল্ডিং মোড়ে পৃথক পৃথক পথসভা অনুষ্ঠিত হয় এবং সাধারণ মানুষের মাঝে প্রচারপত্র বিতরণ করা হয়।
পথসভাগুলোতে বক্তব্য রাখেন সিপিবি চট্টগ্রাম জেলা সভাপতি কমরেড অশোক সাহা, গণমুক্তি ইউনিয়ন জেলা সভাপতি কমরেড রাজা মিঞা, বাসদ (মার্ক্সবাদী) জেলা সমন্বয়ক অ্যাডভোকেট শফিউদ্দিন কবির আবিদ, বাসদ চট্টগ্রাম জেলা ইনচার্জ আল কাদেরী জয় এবং সিপিবি চট্টগ্রাম জেলার সহ সম্পাদক নুরুচ্ছফা ভুঁইয়া অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্যচুক্তিটি বাংলাদেশের জন্য অসম ও অন্যায্য এবং এটি দেশের অর্থনীতি, নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর। তাদের দাবি, চুক্তির শর্ত অনুযায়ী প্রতিযোগিতামূলক বাজারমূল্যের চেয়ে বেশি দামে আমদানি বাধ্যতামূলক হতে পারে, যা কৃষি ও শিল্পখাতে নেতিবাচক প্রভাব ফেলবে। সংবিধানে আছে যেকোনো আন্তর্জাতিক চুক্তি করার আগে তা সংসদে করার বাধ্যবাধকতা থাকলে,এক্ষেত্রে সম্পূর্ণ অসাংবিধানিকভাবেই তা করা হয়েছে। সাম্রাজ্যবাদী শক্তির কাছে নতজানু নীতি নিয়ে চলার ফলে এরকম চুক্তির মাধ্যমে শুধু অর্থনীতি নয় বরং তা দেশের পররাষ্ট্রনীতি ও জাতীয় মর্যাদাকেও ক্ষুন্ন করবে।
তারা আরও বলেন, দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো যেমন এনসিটি বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার চেষ্টা জাতীয় স্বার্থবিরোধী। একই সঙ্গে লালদিয়া ও পানগাঁও টার্মিনাল ইজারা বাতিলেরও দাবি জানান তারা।
নেতৃবৃন্দ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতীয় স্বার্থবিরোধী সব চুক্তি জনসমক্ষে প্রকাশ ও বাতিল করতে হবে এবং বিদেশি প্রভাবমুক্ত স্বাধীন বাণিজ্যনীতি গ্রহণ করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ