
দেশচিন্তা ডেস্ক: দেশে হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে হামে আক্রান্ত শনাক্ত হয়েছে ৬২ জন। সন্দেহজনক রোগী পাওয়া গেছে ১ হাজার ১ জন।
রোববার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

অধিদপ্তর জানায়, শনিবার (২০ জুন) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এসব মৃত্যু ও শনাক্ত হয়। তবে এ সময়ে হামে নিশ্চিত আক্রান্ত কেউ মারা যায়নি।
প্রকোপ শুরু হওয়ার পর থেকে দেশে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ জন। হামের উপসর্গ নিয়ে মারা গেছে মোট ৫৮৭ জন।
পড়েছেনঃ ১৬















