আজ : ║ ║║

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২১ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটার দিকে বাংলাদেশ বিমানের বিজি-৩৮৬ ফ্লাইটে মালয়েশিয়ায় পৌঁছান তিনি। এরআগে দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।

মালয়েশিয়ার পর চীনেও সফর করবেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও রয়েছেন।

সফরকালে দুপুরে ঢাকায় বিমানবন্দরে প্রধানমন্ত্রী বিদায় জানান এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, ঢাকায় মালয়েশিয়ার হাই কমিশনার শুহাদা ওসমান, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ ঊধর্তন সরকারি কর্মকর্তারা।

এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে গেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন, প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা এ কে এম শামসুল ইসলাম, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ ২৩ জন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ