
দেশচিন্তা ডেস্ক: বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী (অন্তর্বর্তীকালীন) ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রবিবার (৭ জুন) বিমানবাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন।
পরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যকার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারকরণ, সার্বিক উন্নয়ন, শান্তিরক্ষা কার্যক্রম এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে মতবিনিময় করা হয়।
পড়েছেনঃ ১৪











