আজ : ║ ║║

বাংলাদেশ জাতীয়বাদী যুবদল কেন্দ্রিয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ ঘোষিত হওয়ায় কোতোয়ালী যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জাতীয়বাদী যুবদল কেন্দ্রিয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ ঘোষিত হওয়ায় এবং ১৫১ বিশিষ্ট কমিটির সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কোতোয়ালী থানা যুবদলের উদ্যোগে অদ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়| মিছিল পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে কোতোয়ালী থানা যুবদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ হাসান বলেন-বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়| আশা করি খুব শীঘ্রই চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি দিবেন| বাংলাদেশ জাতীয়বাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী পূর্ণাঙ্গ কমিটিতে যেমন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়েছে, ঠিক তেমনি চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটিতেও যেন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়| উক্ত আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল জলিল, চট্টগ্রাম মহানগর যুবদল নেতা আমিন উল্লাহ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আলাউদ্দিন, সমবায় বিষয়ক সম্পাদক ইদ্রিস সবুজ, মোঃ সেলিম, কোতোয়ালী থানা যুবদল নেতা মোঃ আলী হোসেন, নেছার আহম্মেদ মিন্টু, মোঃ খলিলুর রহমান, সিরাজ খান রাজু, মোঃ মামুন, মুহাম্মদ কফিল উদ্দিন, সোহেল আহমেদ, মোঃ রানা, মোঃ রাসেল, রিপন দেব, মোঃ মহিউদ্দীন, মোঃ জসিম, মোঃ ইসমাইল, আজিজ উদ্দিন, রুবেল হোসেন, জাকির হোসেন, নাজিম উদ্দিন, মোঃ হামিদ, মাসুদ আলমসহ ৮টি ওয়ার্ডের নেতৃবৃন্দ| উক্ত আনন্দ মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাজীর দেউরী দলীয় কার্যালয়ে এসে শেষ হয়|

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ