আজ : ║ ║║

চট্টগ্রাম মহানগরী জামায়াতের যুব ও ক্রীড়া নবগঠিত কমিটিতে সভাপতি শামসুজ্জামান হেলালী সহ-সভাপতি, মুহাম্মদ ইসমাঈল সেক্রেটারি আ ন ম জোবায়ের

দেশচিন্তা ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর যুব ও ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগরী যুব ও ক্রীড়া কমিটি গঠন সম্পন্ন হয়েছে।

৬ জুন, শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগরী জামায়াতের কর্মপরিষদ বৈঠকে নবগঠিত কমিটির অনুমোদন ও ঘোষণা প্রদান করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

নবগঠিত কমিটিতে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীকে সভাপতি, মুহাম্মদ ইসমাঈলকে সহ-সভাপতি এবং আ ন ম জোবায়েরকে সেক্রেটারি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

কর্মপরিষদ বৈঠকে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নবগঠিত যুব ও ক্রীড়া কমিটি ইসলামী আদর্শ, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ আদর্শবান যুবসমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি ক্রীড়া, সামাজিক উন্নয়ন, মানবিক সেবা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করে একটি সুস্থ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে কার্যকর অবদান রাখবে।

নেতৃবৃন্দ নবনির্বাচিত দায়িত্বশীলদের আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের সফলতা কামনা করেন। একইসঙ্গে মহানগরীর সর্বস্তরের যুবশক্তিকে আদর্শিক, নৈতিক, সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ