আজ : বুধবার ║ ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৮ই সফর, ১৪৪৮ হিজরি

ঢাকা মহানগরকে বাসযোগ্য মনে হয় না : মির্জা ফখরুল

দেশচিন্তা ডেস্ক: ঢাকা মহানগরকে বাসযোগ্য মনে হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৬ জুন) দুপুরে রাজধানীর পল্টনের ফার্স হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঢাকা মহানগরকে বাসযোগ্য মনে হয় না। নিশ্বাস নেয়ার মতো পরিবেশ নেই। বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এ অবস্থা থেকে বের হতে না পারলে নগরবাসীর জন্য বসবাস আরও কঠিন হয়ে উঠবে।

তিনি বলেন, শহরকে বাসযোগ্য করে তুলতে শুধু নীতি প্রণয়ন করলেই হবে না, শহরে যারা বসবাস করছেন সেই নাগরিকরা নীতি দ্বারা কতটুকু উপকৃত হচ্ছেন সেটা মূল্যায়ন করা প্রয়োজন।

তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে যে কাঠামোগত পরিবর্তন আনা হয়, সেগুলো পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা প্রয়োজন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দেশপ্রেম ও দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে। ভবিষ্যৎকে সুন্দর করতে হলে সেই অঙ্গীকার থেকেই দায়িত্ব পালন করতে হবে।

বুড়িগঙ্গা নদীর প্রসঙ্গ তিনি বলেন, অনেক প্রকল্প গ্রহণ করা হলেও বুড়িগঙ্গাসহ আশপাশের নদীগুলোর অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। এসব নদীর দূষণ দূর করতে দ্রুত কার্যকর উদ্যোগ নেয়ার তাগিদ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ