আজ : সোমবার ║ ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ║১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারীর সহধর্মিনীর ইন্তেকালে চট্টগ্রাম মহানগরী আমীরের শোক প্রকাশ ও জানাযায় অংশগ্রহণ

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম কক্সবাজার জেলা জামায়াতের আমীর ও হোয়াইক্ষ্যং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারীর সহধর্মিনীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ এবং জানাযায় অংশগ্রহণ করেন।

আজ সোমবার (২৫ মে ২০২৬) বেলা ১১:৩০ ঘটিকায় কানজর পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জানাজার মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে মুহাম্মদ নজরুল ইসলাম অংশগ্রহণ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।

এক শোকবার্তায় মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, মরহুমা ছিলেন একজন পরহেজগার, দ্বীনদার ও আদর্শবান নারী। তিনি পারিবারিক, সামাজিক ও ইসলামী অঙ্গনে নীরবে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর ইন্তেকালে পরিবার, আত্মীয়-স্বজন ও ইসলামী আন্দোলনের অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।

তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন যেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক ধৈর্যধারণের তাওফীক দান করেন।

শোকবার্তার শেষে তিনি মরহুমার শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ