আজ : শুক্রবার ║ ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চট্টগ্রাম মহানগরী আমীরের শুভেচ্ছা বাণী

দেশচিন্তা ডেস্ক: পবিত্র ঈদুল আযহা ত্যাগ, কুরবানি, তাকওয়া ও মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্যের এক মহিমান্বিত শিক্ষা। হযরত ইবরাহিম (আ.) ও হযরত ইসমাঈল (আ.)-এর অতুলনীয় আত্মত্যাগ মানবজাতির জন্য অনুকরণীয় আদর্শ হয়ে আছে।

এই পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর পক্ষ থেকে চট্টগ্রামবাসীসহ দেশবাসী এবং বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম এক শুভেচ্ছা বার্তায় বলেন—পবিত্র ঈদুল আযহার মূল শিক্ষা হচ্ছে ত্যাগ, সংযম, মানবতা ও আল্লাহভীতি অর্জন। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়, ইনসাফ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সকল মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে এবং ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করতে হবে।

একইসাথে পবিত্র ঈদুল আযহায় কুরবানির পশুর বর্জ্য ও উৎসৃষ্ট যথাযথভাবে নির্দিষ্ট স্থানে ফেলা এবং দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্ন করার মাধ্যমে নগরীর পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যসম্মত রাখা আমাদের সকলের দায়িত্ব। আমি চট্টগ্রাম নগরবাসীর প্রতি আহ্বান জানান। সবাই যেন নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখতে সচেতন ভূমিকা পালন করেন এবং পরিচ্ছন্ন নগরী গঠনে সহযোগিতা করেন।

মহান আল্লাহ তায়ালা আমাদের কুরবানি কবুল করুন, দেশ ও জাতিকে সকল বিপদ-আপদ থেকে হেফাজত করুন। আমীন।

পরিশেষে তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য, নিরাপত্তা ও পরিচ্ছন্ন পরিবেশে পবিত্র ঈদুল আযহা উদযাপনের আহ্বান জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ