আজ : বৃহস্পতিবার ║ ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৪শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

“কুরবানীর পশুর হাটে স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান”

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে কুরবানীর পশুর দামসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য দায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আজ রবিবার (২৪ মে) চান্দগাঁও এক কিলোমিটার এলাকায় নগরীর অন্যতম বৃহৎ নুরনগর হাউজিং কুরবানীর পশুর হাট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি পুরো হাট ঘুরে দেখেন এবং গরুর বেপারী, ক্রেতা ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।

নগর আমীর বলেন, “পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে দেশের মানুষ যেন নির্বিঘ্নে ও স্বস্তির সাথে কুরবানী দিতে পারে, সে পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কুরবানীর পশুর দামসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। সিন্ডিকেট করে যারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে জড়িত, তাদের নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।”

তিনি আরও বলেন, “হাটে কোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি ও সাধারণ মানুষের হয়রানি বরদাশত করা হবে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কুরবানীর পশুর হাটকে কেন্দ্র করে যেন কোনো অসাধু চক্র বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকেও সংশ্লিষ্টদের সজাগ থাকতে হবে।”

তিনি বলেন, “ব্যবসায়ীরা যেন ন্যায্যভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন এবং ক্রেতারাও যেন স্বাভাবিক পরিবেশে পশু ক্রয় করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা জরুরি। ইসলামের শিক্ষা হচ্ছে মানুষের কল্যাণ ও ন্যায্যতা প্রতিষ্ঠা করা। তাই ব্যবসা-বাণিজ্যেও সততা ও মানবিকতা বজায় রাখতে হবে।”

নগর আমীর বলেন, ‘’বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের ধর্মীয় অধিকার খর্ব করার অপচেষ্টা উদ্বেগজনক। বিশেষ করে ভারতে কুরবানীকে কেন্দ্র করে মুসলমানদের ওপর নানা বিধিনিষেধ ও হয়রানির ঘটনা মানবাধিকারের পরিপন্থী। এতে শুধু মুসলমানরাই নয়, গরুর হিন্দু মালিক ও ব্যবসায়ীরাও ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ধর্মীয় স্বাধীনতা ও মানুষের জীবিকার প্রশ্নে এমন বৈষম্যমূলক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।’’

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, বাকলিয়া থানা আমীর সুলতান আহমদ, চকবাজার থানা আমীর আহমেদ খালেদুল আনোয়ার এবং পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি, কোতোয়ালী থানা সেক্রেটারি মোস্তাক আহমদ, থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি আ ন ম জোবায়ের প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

চট্টগ্রাম উত্তর জেলার বিভিন্ন উপজেলায় অতিবৃষ্টিজনিত জলাবদ্ধতা নিরসন ও পানিবন্দী মানুষের উদ্ধার এবং মানবিক সহায়তায় প্রশাসনের জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম উত্তর জেলার বিভিন্ন উপজেলায় অতিবৃষ্টিজনিত জলাবদ্ধতা নিরসন ও পানিবন্দী মানুষের উদ্ধার এবং মানবিক সহায়তায় প্রশাসনের জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের