আজ : সোমবার ║ ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আগামী ১৩ জুন লালদিঘীর বিভাগীয় সমাবেশ সফল করুন: চট্টগ্রাম মহানগরী ১১ দলীয় ঐক্য

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম মহানগরী ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ আগামী ১৩ জুন ঐতিহাসিক লালদিঘী ময়দানে অনুষ্ঠিতব্য বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছেন।

সোমবার (১৮ মে ২০২৬) সন্ধ্যায় বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম মহানগরীর কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ এ আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগরীর আমীর মাওলানা জিয়াউল হোসাইন।

সভায় বক্তারা বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদূর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবীতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এ বিভাগীয় সমাবেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তারা সমাবেশ সফল করতে ১১ দলের সকল নেতা-কর্মী, সমর্থক এবং সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

সভায় জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ এবং নেজামে ইসলাম পার্টির সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন রব্বানী সঞ্চালনায় বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ সোহাইল, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) চট্টগ্রাম মহানগরীর সভাপতি আবু মোজাফফর মুহাম্মদ আনাস, লেবার পার্টি চট্টগ্রাম মহানগরীর সভাপতি আলা উদ্দীন আলী, খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তফা কামাল, লিবারেল ডেমোক্রেটিক পার্টির চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারী আবু সাঈদ, লেবার পার্টির সহসভাপতি মুহাম্মদ মুজিবুর রহমান, নেজাম পার্টির কেন্দ্রীয় নেতা অধ্যাপক মুহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী, মাওলানা মুবিনুল হক, মাওলানা মুহাম্মাদ জাকারিয়া, মাওলানা ইরফানুল হক হালিম, খেলাফত মজলিস নেতা মাওলানা আবু তাহের তুরাবি, মাওলানা মাহমুদুল হাসান, মুহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আগামী ১৩ জুনের বিভাগীয় সমাবেশে চট্টগ্রাম বিভাগের সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি ঐতিহাসিক গণজাগরণের সৃষ্টি হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ