আজ : সোমবার ║ ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- মুহাম্মদ নজরুল ইসলাম

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী পাহাড়তলী থানার উদ্যোগে ইউনিট দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী পাহাড়তলী থানার উদ্যোগে ইউনিট দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। থানা আমীর মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি আহসান উল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী সাংগঠনিক সম্পাদক ও জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার বিকল্প নেই। তিনি বলেন, একটি আদর্শ সমাজ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রতিটি ইউনিটকে সাংগঠনিকভাবে সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে বায়তুলমাল ব্যবস্থাপনাকে শক্তিশালী করে সংগঠনের আর্থিক ভিত্তি সুদৃঢ় করতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে ব্যাপক হারে মানুষকে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

তিনি আরও বলেন, ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য দায়িত্বশীলদের আন্তরিকতা, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি দায়িত্বশীলকে দাওয়াতি কাজ জোরদার করতে হবে এবং সমাজের সর্বস্তরের মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ পৌঁছে দিতে হবে।

তিনি রুকনদের উদ্দেশ্যে বলেন, সংগঠনের প্রতিটি স্তরে জবাবদিহিতা, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হবে। ব্যক্তি গঠন, পরিবার গঠন ও সমাজ গঠনের মাধ্যমে একটি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি বলেন, জুলাই আমাদের প্রেরণা, জুলাইকে মুছে ফেলা যাবে না। সংগঠনকে শক্তিশালী করার মাধ্যমে আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। তিনি দায়িত্বশীলদের জনসম্পৃক্ততা বৃদ্ধি ও গণমানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরাইপাড়া ওয়ার্ড আমীর জহিরুল ইসলাম, ১২ নং সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এডভোকেট মাহবুব আলম, থানা কর্মপরিষদ সদস্য জাফর উল্যাহ, জনাব শহীদুল্লাহ, জাফর ইকবাল, মাশহুদুল করিম খাঁন, নাসির উদ্দীন, তাজুল ইসলাম, মীর আজীজ উদ্দিন, হেলাল উদ্দিন, গিয়াসউদ্দিন, নুরুল হুদা, শামসুদ্দিন প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ