আজ : বুধবার ║ ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন সাম্প্রদায়িক হানাহানিকে উস্কে দেবে

দেশচিন্তা ডেস্ক: ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ ইব্রাহীম আখতারী বলেছেন-পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন সাম্প্রদায়িক হানাহানিকে উস্কে দেবে-যা বিশ্বশান্তির অন্তরায়| উগ্রবাদী হিন্দুদের কর্তৃক মুসলমানদের পুশব্যাক করার মতো হুংকারকে ভারতের ধর্ম নিরপেক্ষতার আড়ালে মুসলিম বিদ্বেষী কদর্য চেহারার বহিঃপ্রকাশ বলে তিনি মন্তব্য করেন| সম্প্রতি ভারতে বিধান সভা নির্বাচন পরবর্তী সহিংসতা মাত্রা ছাড়িয়ে গেছে বলে উল্লেখ করে তিনি অবিল¤ে^ বাংলাদেশ সরকারকে কুটনৈতিক তৎপরতার মাধ্যমে তীব্র প্রতিবাদ জানানোর জন্য উদাত্ত আহবান জানান| ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চট্টগ্রাম মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুর বলেছেন-উগ্রবাদী হিন্দুরা কর্তৃক মুসলমানদের ঘর-বাড়ি জ্বালিয়ে দেয়া হচ্ছে, ব্যবসায়িক অফিসসহ দোকান-পাট ভাংচুর ও উচ্ছেদের মতো ন্যাক্কারজনক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে অবলীলায়| নারীদের ˆপশাচিক নির্যাতন করছে, এমনকি সম&ভ্রমহানির ঘটনা ঘটেছে প্রতিনিয়ত| মুসলিমদের ওপর এহেন পাশবিক নির্যাতনের কারণে বাংলাদেশেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তিনি শংকা প্রকাশ করেন| ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম জেলার উদ্যোগে অদ্য ১৫ মে’ ২৬ জুমাবার বিকেল ২টায় চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ চত্বরে ভারতে মসজিদ-মাদরাসা ভাংচুর ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন| ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চট্টগ্রাম মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ ইব্রাহীম আখতারী| সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মুহাম্মদ আলম রাজু, ডাঃ হাসমত আলী তাহেরী, হাফেজ জহুর, মোহাম্মদ মোজাম্মেল হোসাইন, মোহাম্মদ নুরুল আবছার, মোহাম্মদ আলী রেজা, গিয়াস উদ্দিন, আলী আজগর খান, শেখ মোহাম্মদ মহিউদ্দীন, এডভোকেট ফেরদৌস আলম সেলিম, মাওলানা রফিকুল আলম, মোহাম্মদ মহিউদ্দিন, এইচ, এম নাছির উদ্দীন, মাওলানা মনসুরুল আলম, কাজী আহসানুল আলম, এম আহমদ রেজা, আবদুল মালেক রেজভী, মোহাম্মদ ইউসুফ কবির, কাউসারুল ইসলাম সোহেল, ইঞ্জিনিয়ার রাসেদুল ইসলাম রাসেল, মোহাম্মদ শিহাব উদ্দীন, মোহাম্মদ শহিদুল ইসলাম, মোহাম্মদ মামুনুর রশিদ, মোহাম্মদ ফোরকান, সাইফুল ইসলাম, মোহাম্মদ ইফাজ উদ্দীন প্রমূখ|

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ