আজ : বুধবার ║ ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জনগণকে দেয়া ওয়াদা সরকারে থাকলে পালন করে বিএনপি: প্রধানমন্ত্রী

দেশচিন্তা ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি জনগণের কাছে যেই ওয়াদা দেয় সরকারে থাকলেও সেই ওয়াদা দেয়। আমরা নির্বাচনের আগে বলেছিলাম ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দেয়া হবে। আমরা পুরোপুরি দিতে পারিনি কিন্তু শুরুতো করেছি।

শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলা লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষীপুর খেলার মাঠে এক পথ সভায় বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকারের ১৭ বছরে কেউ সরকারের বিরুদ্ধে কথা বললে গুম হতো, মামলা হতো, ধরে নিয়ে যেত। আজ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে।

কুমিল্লা বিভাগের বিষয়ে তিনি বলেন, জনগণ দেশের মালিক। কুমিল্লা বিভাগ যদি জনগণের দাবি হয় সেটি বাস্তবায়ন হবেই। এসময় তিনি কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি নিয়ে বলেন, যত দ্রুত সম্ভব কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ নেয়া হবে। যেহেতু এই এলাকা থেকে সবজি সারা দেশে বিক্রি হয়। এবং সবজি বিদেশেও রপ্তানি হয় সুতরাং এই বিষয়ে উদ্যোগ নেয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া সাহেব সুমনসহ বিএনপি অঙ্গ সংগঠনের কুমিল্লা জেলা ও মহানগর নেতারা। এছাড়া বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদল, বিভিন্ন জেলা উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ