আজ : শনিবার ║ ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৫শে সফর, ১৪৪৮ হিজরি

চবি গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের উদ্যােগে গবেষণা কর্মশালা অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের উদ্যােগে মঙ্গলবার (৫ মে) দিনব্যাপী চবি ব্যবসায় প্রশাসন অনুষদের কনফারেন্স কক্ষে গবেষণা কর্মশালা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. আবদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে চবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান সবাইকে স্বাগত জানিয়ে বলেন, আপনারা শুধু শিক্ষক নন, গবেষকও বটে। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের অন্যতম কাজ হচ্ছে গবেষণা কার্যক্রম করা। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি গবেষণাও গুরুত্বপূর্ণ। এছাড়া শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার বড় মাধ্যম হচ্ছে গবেষণা করা। এজন্য শিক্ষকদের গবেষণায় মনোযোগী হতে হবে। শিক্ষকদের গবেষণাধর্মী কাজের ওপর বিশ্ববিদ্যালয়ের সম্মান ও সুনাম নির্ভর করে। এমন গবেষণা করতে হবে যা গুণগত মানসম্পন্ন এবং সমাজের জন্য উপকারী। উপাচার্য কর্মশালার উদ্বোধন ঘোষণা এবং কর্মশালার সাফল্য কামনা করেন। তিনি প্রত্যাশা করেন, এ কর্মশালার মাধ্যমে শিক্ষকরা গবেষণায় আরও দক্ষ ও আগ্রহী হয়ে উঠবে। তিনি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বিশেষ অতিথির বক্তব্যে চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, শিক্ষক হিসেবে আমাদের প্রধান কাজ হলো টিচিং ও রিসার্চ। বিশ্ববিদ্যালয়ের কাজ হলো গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃজন করা। এজন্য গবেষণায় মনোযোগী হতে হবে এবং বিভাগে সময় দিতে হবে। তিনি সবাইকে ধন্যবাদ জানান।

চবি মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. আবদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। উদ্বোধনী সেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাইন্যান্স বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর ও চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী। এছাড়া গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ