আজ : রবিবার ║ ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আমিরুল আউলিয়ার দরবারে গিয়ে আজ পর্যন্ত কেউ খালি হাতে ফিরেনি

দেশচিন্তা ডেস্ক: আমিরুল আউলিয়া হযরত আমিরুজ্জামান শাহ (রহ.) ছিলেন আল্লাহর একজন মহান অলি| তিনি মাইজভান্ডার দরবার শরীফের হযরত গাউসুল আজম সৈয়্যদ আহমদ উলাহ মাইজভান্ডারীর (রহ.) খলিফা| আমিরুল আউলিয়া পটিয়ায় পদার্পণ করে পুরো এলাকা আবাদ করেছিলেন| তাঁর আধ্যাতিক শক্তির প্রভাবে অসংখ্য বিপদগামী মানুষ বিপদ আপদ থেকে মুক্তি পেয়েছেন, বিভিন্ন রোগ হতে আরোগ্য লাভ করেছেন| আমিরুল আউলিয়ার দরবারে গিয়ে আজ পর্যন্ত কেউ খালি হাতে ফিরেনি| আমিরুল আউলিয়া যে অতুলনীয় অবদান রেখে গেছে তা আমাদের জন্য অন¯^ীকার্য| গত ২০ বৈশাখ ৩ মে ২০২৬ ইং চট্টগ্রাম পটিয়াস্থ ঐতিহ্যবাহী আমির ভান্ডার দরবার শরীফে আমিরীয়া শাহ হারুনীয়া শামুন শাহ খেদমত কমিটির ব্যবস্থাপনায় আমির ভান্ডার দরবার শরীফ আমির মঞ্জিলের প্রখ্যাত অলিয়ে কামেল আমিরুল আউলিয়া শাহ& সূফী মাওলানা সৈয়্যদ আমিরুজ্জমান শাহ (রহ.)’র বেছাল বার্ষিক ওরশ শরীফে আমিরুল আউলিয়া (রহ.)’র পীরে ত্বরিকত ছোট শাহজাদা আল্লামা মুফতি সৈয়্যদ মুহাম্মদ হারুন রশিদ শাহ আমিরভান্ডারী (রহ.) এর তৃতীয় শাহজাদা হজরতুল আলহাজ্ব মাওলানা সৈয়্যদ মুহাম্মদ শামুন শাহ আমিরভান্ডারী (ম.জি.আ.) এবং মোন্তাজেম-এ দরবার সৈয়্যদ মুহাম্মদ আশিক শাহ আমিরী (মা.জি.আ.) উপরোক্ত কথাগুলো বলেন| উক্ত ওরশ শরীফে উপস্থিত ছিলেন দেশ-বিদেশ থেকে আগত অসংখ্য মুরিদান এবং ভক্তবৃন্দ| পরিশেষে মিলাদ কিয়াম, তাবারুক বিতরণ, দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতের মাধ্যমে উক্ত বার্ষিক বেছাল ওরশ শরীফ আমির মঞ্জিলে সম্পন্ন হয়|

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ