আজ : রবিবার ║ ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

টানা ষষ্ঠ হারে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা শেষ চেলসির

দেশচিন্তা ডেস্ক: নিজেদের মাঠে নটিংহ্যাম ফরেস্টের কাছে ৩-১ গোলে হেরে বড় ধাক্কা খেয়েছে চেলসি। টানা ষষ্ঠ হারে প্রিমিয়ার লিগে শীর্ষ পাঁচে থেকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার শেষ আশাটুকুও।

এটি ছিল ভুলে ভরা ও নিস্প্রভ পারফরম্যান্সে চেলসির টানা ষষ্ঠ লিগ হার। তাইয়ো আওনিয়ি ম্যাচের মাত্র দুই মিনিটেই হেডে গোল করে এগিয়ে দেন । ১৫ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান ইগর জেসুস।

বিরতির ঠিক আগে পেনাল্টি মিস করেন চেলসির তারকা কোল পালমার। এর আগে ১৮ বছর বয়সী উইঙ্গার জেসি ডেরিকে মাথায় আঘাত পাওয়ার কারণে হাসপাতালে নেওয়া হ। তার সংঘর্ষের হয় জ্যাক অ্যাবোটের সঙ্গে।

দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে আবার গোল করে নিজের জোড়া পূর্ণ করেন আওনিই। একই সময়ে মাথায় আঘাত পান চেলসির গোলরক্ষক রবার্ত সানচেজ এবং ফরেস্টের বদলি খেলোয়াড় মরগান-গিবস-হোয়াইট। এবং দুজনই হেঁটে মাঠ ছাড়েন।

শেষদিকে ৯৩ মিনিটে চমৎকার বাইসাইকেল কিকে একটি সান্ত্বনাসূচক গোল করেন জোয়াও পেদ্রো।

অন্যদিকে, অবনমন শঙ্কা পুরোপুরি কাটেনি এমন ফরেস্টের। এরপরও কয়েকজন মূল খেলোয়াড়কে বিশ্রামে রেখেছিল দলটি। কারণ সামনে তাদের উয়েফা ইউরোপা লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাস্টন ভিলার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ