আজ : সোমবার ║ ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ║২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

তিন ম্যাচ আগেই ইতালির চ্যাম্পিয়ন ইন্টার মিলান

দেশচিন্তা ডেস্ক: গতবারের চ্যাম্পিয়ন নাপোলি আগের ম্যাচে কোমোর সঙ্গে গোলশূন্য ড্র করেছিল। তাতে শিরোপা জয়ের জন্য আর এক পয়েন্ট পেলেই হতো ইন্টার মিলানকে।

৩ মে (রোববার) সান সিরোতে পার্মাকে ২-০ গোলে হারাল তারা এবং জিতল ২১তম সিরি আ ট্রফি।

বিরতির ঠিক আগে আড়াআড়ি শটে পার্মা গোলকিপার জিওন সুজুকির নাগালের বাইরে দিয়ে জাল কাঁপান মার্কাস থুরাম। ৩৭ বছর বয়সী হেনরিখ মিখিতারিয়ান ৮০তম মিনিটে আরেকটি গোল যোগ করেন। সিরি আ-র শীর্ষ গোলদাতা লাউতারো মার্তিনেজ ইনজুরি কাটিয়ে এদিন ফেরেন। বেঞ্চ থেকে মাঠে নেমে দ্বিতীয় গোলে অ্যাসিস্ট করে প্রত্যাবর্তনে ছাপ রাখেন তিনি।

ফুল টাইমের বাঁশি বাজার আগে থেকে স্বাগতিক দর্শকরা আনন্দে মেতে ওঠে। ম্যাচ শেষে খেলোয়াড়রা মাঠজুড়ে শিরোপা উদযাপন করেন।

থুরাম পারমাতে জন্মগ্রহণ করেন, যেখানে খেলতেন তারা বাবা লিলিয়ান থুরাম। ম্যাচের দ্বিতীয় গোলদাতা বলেন, ‘আমি ইন্টারে আসার পর থেকে এমন একটা দল হিসেবে এই ক্লাবকে পেয়েছি, যারা একসঙ্গে থাকতে ভালোবাসে, মাঠে ও মাঠের বাইরে, আর এটাই আমাদের শক্তি।’

তিন বছরে এনিয়ে দ্বিতীয় শিরোপা জিতল ইন্টার। গতবার নাপোলির কাছে হেরে রানার্সআপ হয়েছিল তারা। তার আগের মৌসুমে ১১ বছরের শিরোপা খরা কাটায় মিলান ক্লাব। এবার ২১তম ট্রফি জিতে সর্বকালের সেরা দলের তালিকায় জুভেন্টাসের (৩৬) পরে তারা।

গত ফেব্রুয়ারিতে বোডো/গ্লিমটের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ প্লে অফ থেকে ছিটকে যাওয়ার পর এই শিরোপা জিতল ইন্টার। ঘরোয়া ডাবল জেতার সুযোগ তাদের সামনে। ১৩ মে কোপা ইতালিয়া ফাইনালে তারা মুখোমুখি হবে লাজিওর। এর আগে শেষবার তারা একই মৌসুমে লিগ ও কাপ জিতেছিল ২০১১ সালে হোসে মরিনহোর অধীনে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ