আজ : রবিবার ║ ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

মাধবী সংগীত কাননের ১ম বর্ষপুর্তি, বর্ষবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা সম্পন্ন

দেশচিন্তা ডেস্ক: মাধবী সংগীত কাননের ১ম বর্ষপুর্তি, বাংলা বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রতি চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়| সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক মুহাম্মদ মাজহারুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের পরিচালক মেধা ধর এর তত্ত্বাবধানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পোদ্যোক্তা , বাকারসন্স গ্রুপের চেয়ারম্যান ও সঙ্গীতশিল্পী রিয়াজ ওয়ায়েজ| অনুষ্ঠানের উদ্বোধন করেন সঙ্গীতজ্ঞ পুলিন বিহারী নাথ| বাংলাদেশ বেতারের উপস্থাপিকা আরিফা আফরিন এরিনার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সংকলন বড়ুয়া, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সঙ্গীতশিল্পী ইকবাল পিন্টু, অশ্রু বড়ুয়া, দিদারুল আলম, ˆসয়দ জিয়া উদ্দীন, প্রত্যয় বড়ুয়া অভি, আল ইমরান মানবাধিকার সংগঠক রিংকু ধর, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ সোহেল, নৃত্যশিল্পী হিল্লোল দাশ ও তার দল, সঙ্গীতশিল্পী রঘু নাথ, যন্ত্রশিল্পী সুমন কুমার নাথ ও তার দল, সংস্কৃতিকর্মী ফোরকান রাসেল প্রমুখ| এতে দলীয় ও একক সঙ্গীত, নৃত্য, যন্ত্রসঙ্গীত পরিবেশন করেন মাধবী সংগীত কাননের শিল্পীবৃন্দ| সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পরিশুদ্ধ সঙ্গীত ও সংস্কৃতি চর্চাই পারে আমাদেরকে মননশীল এবং দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলতে সক্ষম হয়|সঙ্গীত অনুশীলনই পারে তরুণ প্রজন্মকে আরো বেশি যত্নশীল এবং সুন্দর মনের মানুষ হতে|তিনি আগামী প্রজন্মকে সুশিক্ষার পাশাপাশি সঙ্গীত,নৃত্য,আবৃত্তি তথা বাঙালি সংস্কৃতি চর্চার উপর গুরুত্বারোপ করেন| সভায় সম্মানিত অতিথিদের শুভেচ্ছা স্মারক, উত্তরীয় এবং ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়|

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ