আজ : বুধবার ║ ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

ইন্দোনেশিয়ার জাকার্তার কাছে ট্রেন দুর্ঘটনায় ৫ জন নিহত

দেশচিন্তা ডেস্ক: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। দুর্ঘটনায় এখনো কয়েকজন যাত্রী ধ্বংসস্তূপের মধ্যে আটকে রয়েছেন বলে জানা গেছে।

সোমবার (২৮ এপ্রিল) গভীর রাতে জাকার্তার পাশের বেকাসি শহরের একটি রেলস্টেশনে এই দুর্ঘটনা ঘটে। একটি কমিউটার ট্রেন এবং একটি দূরপাল্লার ট্রেনের মধ্যে সংঘর্ষ হলে এই মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়।

এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আল-জাজিরা।

কমিউটার লাইন পরিচালনাকারী প্রতিষ্ঠানের মুখপাত্র কারিনা আমান্ডা জানান, সংঘর্ষের পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। মঙ্গলবার ভোর পর্যন্ত জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছিলেন।

ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ স্যাফিই জানান, এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে উদ্ধার কাজ অব্যাহত থাকায় মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত চারজন যাত্রী এখনো জীবিত অবস্থায় ট্রেনের ভেতরে আটকা পড়ে আছেন। তাদের উদ্ধারে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।

দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ