আজ : বৃহস্পতিবার ║ ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সংগীতালয় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

দেশচিন্তা ডেস্ক: সংগীতালয় আয়োজিত সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা ২৬ এপ্রিল সন্ধা সাড়ে ৬ টায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়| সভার শুরুতে উপ-মহাদেশের প্রখ্যাত সঙ্গীতগুরু ওস্তাদ নীরদ বরণ বড়ুয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়| সংগঠনের প্রতিষ্ঠাতা সুতপা চৌধুরী মুমুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপসি&হত ছিলেন ˆদনিক আজাদীর সম্পাদক একুশে পদকপ্রাপ্ত সম্পাদক লায়ন এম.এ.মালেক|বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ শিক্ষাবিদ, সাহিত্যিক প্রফেসর রীতা দত্ত| এতে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, গবেষক ও মরমী সাধক মোঃ শাহেদ আলী, রত্নাগর্ভামাতা সমাজসেবী শুকলা চৌধুরী| অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্পণাচরণ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু তালেব বেলাল, প্রবর্তক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনোজ কুমার দেব, লায়ন বাসুদেব সিংহ| অনুষ্ঠান সঞ্চালনা বাচিকশিল্পী অধ্যাপক দেবাশীষ রুদ্র| উক্ত অনুষ্ঠানে সংগীতালয়ে ৬ জন কৃতি শিক্ষার্থী যথাক্রমে মৃত্তিকা দাশ, সর¯^তী দাশ, শ্রেয়সী চৌধুরী ˆচতি, শ্রীনন্দা মিশেল, অবন্তিকা পাল, ইন্দ্রনীল চক্রবর্তীকে সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিবৃন্দ| সভায় প্রধান অতিথি লায়ন এম.এ.মালেক বলেন আসলে আমি সঙ্গীতে তেমন বেশি সংশ্লিষ্ট না| তবে সঙ্গীত শুনি| সঙ্গীত অনুধাবন করি| আমি নিজেকে একজন সৌভাগ্যবান মনে করি|লতা মঙ্গেসকরের লাইভ কনসার্ট, রবি শংকরের প্রোগাম লন্ডনের রয়েল এলবার্ট হলে, মাইকেল জ্যাকসনের লাইভ শো লন্ডনে, স্টীভ ওয়ান্ডারের লাইভ শো প্রোগামও আমার দেখার সুযোগ এবং সৌভাগ্য হয়েছে| যা উপরিওয়ালার অপার করুণা| অনেকেই আমাকে জিজ্ঞেস করে এখন দেশের কি হবে বা দেশের ভবিষ্যত কি?| এর উত্তরে আমি বলি নিজেকে নিয়ে ভাবুন| আমরা যদি নিজেরা অর্থনৈতিক, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠিত হই তাহলে আমাদের দেশ এগিয়ে যেতে বাধ্য| জীবনে সবকিছুরই একটা লক্ষ্য থাকে| এই পৃথিবীতে এখন অসম্ভব শব্দ বলে কিছু নেই| আমাদের লক্ষ্য থাকতে হবে আমরা কোথায় যেতে চাই| তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন পৃথিবীতে ৩ জন লোক তোমাদের ভালো চায়, তোমাদের এগিয়ে যাওয়ার জন্য প্রার্থনা করে| মা, বাবা ও শিক্ষকই তোমাদেরকে নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্ঠা করেন| এই ৩ মানুষকে শ্রদ্ধা করার মধ্য দিয়ে তোমাদের জীবনের সার্থকতা অন্তনিহিত| মানুষই একমাত্র জীব নিজেকে মানুষ হওয়ার জন্য সংগ্রাম করে| একুশে পদক আমার জীবনের সবচেয়ে বড় সম্মান| এ পদক আমাকে একটা লালসবুজের পতাকা উপহার দিয়েছে| যেদিন আমি এই পৃথিবীতে থাকবনা সেদিন আমার কফিনে লালসবুজের এই পতাকাটিই স্থান পাবে| লালসবুজের পতাকাকে সসম্মানে রেখে আমি যেন আমার গন্তব্যস&হলে পৌঁছতে পারি সেই দোয়াই করবেন|

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ