
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত ঐতিহ্যবাহী আধ্যাত্মিক প্রাণকেন্দ্র, প্রায় ২৫০ বছরের প্রাচীন দরবার ওষখাইন আলি নগর দরবার শরীফ (বড় মিঞার রশিদ মঞ্জিল)’র উদ্যোগে চট্টগ্রাম চান্দগাঁও থানার মোহরার ঐতিহাসিক ˆবঠকঘর খানকায়ে শাহ আলী রজা (রা.)’র পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন খানকাহ শরীফের প্রধান পৃষ্ঠপোষক পীরে তরিকত শাহ সুফি মুহাম্মদ ইলিয়াছ রজা (ম.জি.আ.)| বর্তমানে বহুতল ভবনের নির্মাণ কাজ চলমান রয়েছে| এসময় উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রেসিডিয়াম সদস্য এবং ওষখাইন আলী রজা (রা.) আলিম মাদরাসার মহাপরিচালক শাহজাদা মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের চাঁদ মিয়া (মা.জি.আ.), শাহজাদা মাওলানা মুহাম্মদ নেছার মিঞা সহ স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গ| এসময় শাহজাদা মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের চাঁদ মিয়া বলেন, হযরত শাহ আলী রজা কানু শাহ (রা.) বাবাজান কেবলার উছিলায় অতি দ্রুত সময়ের মধ্যেই পুননির্মাণ কাজ সম্পন্ন হবে এবং এটি ভবিষ্যতে ইসলামী শিক্ষা ও আধ্যাত্মিক চর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে| এই খানকায়ে শরীফে ˆতরি হবে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, মানবসেবার আদর্শের মানুষ| পরিশেষে, মিলাদ ও কিয়াম, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপন কার্যক্রম সমাপ্ত করা হয়|











