আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

জুমার নামাজে ইমামতি শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় খতিবের ইন্তেকাল

দেশচিন্তা ডেস্ক: এস এম জাকারিয়া, মীরসরাই, চট্টগ্রাম: চট্টগ্রামের মীরসরাইয়ে জুমার নামাজে ইমামতি শেষে নিজ মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে এক অজ্ঞাত গাড়ির ধাক্কায় ইন্তেকাল করেছেন খতিব। হাফেজ মাওলানা আমিরুল ইসলাম ফারুকী (৪৫) নামের ওই খতিব উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নস্থ রহমতাবাদ গ্রামের সরওয়ার আলী ক্বারী সাহেবের বাড়ির বাসিন্দা।

২৪ এপ্রিল (শুক্রবার) বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়ার্লেস এলাকায় চট্টগ্রামমুখী লেনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত খতিব আমিরুল ইসলাম ফারুকীর বাবা মরহুম হাফেজ মাওলানা আবু জাফর ফারুকী। তিনি তার বাবার প্রতিষ্ঠিত রহমতাবাদ ফারুকীয়া হাফেজিয়া মাদরাসা প্রধানের দায়িত্বে ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার উপজেলার জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট মেহেদীনগর এলাকায় একটি জামে মসজিদে জুমার নামাজে ইমামতি শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন খতিব আমির ফারুকী। পথে মহাসড়কের ওয়ার্লেস এলাকায় পৌঁছালে একটি গাড়ি তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই ইন্তেকাল করেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শরিফুজ্জামান জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে মহাসড়কের ওয়ার্লেস এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় আমিরুল ইসলাম নামে এক খতিব ঘটনাস্থলেই মারা গেছেন। আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছিলো। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ স্বজনদের বুঝিয়ে দেয়া হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ