আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

খননকাজে দুই শ্রমিক নিহতের ঘটনায় নগর শ্রমিক কল্যাণের শোক ও ক্ষতিপূরণের দাবি

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস রোডে ওয়াসার স্যুয়ারেজ লাইন খননের সময় মাটি ধসে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক, দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর।

এক বিবৃতিতে ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী বলেন, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর ৪টার দিকে আগ্রাবাদ এক্সেস রোডে ওয়াসার স্যুয়ারেজ লাইন খননের সময় মাটি ধসে রাকিব ও তুষার নামের দুই শ্রমিকের মৃত্যু একটি হৃদয়বিদারক ও অমানবিক ঘটনা।

বিবৃতিতে তারা বলেন, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, চায়না হাইড্রো কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান ওই এলাকায় খননকাজ পরিচালনা করছিল। যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছাড়া গভীর গর্তে শ্রমিকদের নামিয়ে কাজ করানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করেন। একই ঘটনায় আরও কয়েকজন শ্রমিক মাটিচাপা পড়েছেন, যা চরম অবহেলা ও দায়িত্বহীনতার প্রমাণ।

নেতৃবৃন্দ বলেন, বারবার এমন দুর্ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। শ্রমিকদের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিয়ে উন্নয়ন কাজ পরিচালনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তারা নিহত শ্রমিকদের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান এবং আল্লাহর কাছে তাদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।

বিবৃতিতে অবিলম্বে নিহত শ্রমিকদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, শ্রমিকদের জীবন রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে শ্রমিক সমাজকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ