আজ : বৃহস্পতিবার ║ ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ║৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

লায়ন্স ক্লাব অব চিটাগাং গ্রীণ সিটি’র সভা ও নির্বাচন সম্পন্ন

লায়ন্স ক্লাব অব চিটাগাং গ্রীণ সিটির উদ্যোগে মাসিক সভা ও নির্বাচন নগরীর লায়ন্স ফাউন্ডেশনের প্রকৃতি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে| সভায় সর্বসম্মতিক্রমে ২০২৬-২৭ সেবা বর্ষের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়| নবনির্বাচিত কমিটিতে লায়ন মোহাম্মদ শাহাদাৎ হোসাইন চৌধুরীকে প্রেসিডেন্ট, লায়ন মোহাম্মদ মোজাম্মেল হককে সেক্রেটারি এবং লায়ন জেসমিন আকতারকে ট্রেজারার নির্বাচিত করা হয়| এছাড়া লায়ন আফসার উদ্দিন প্রথম ভাইস প্রেসিডেন্ট এবং লায়ন মোঃ শাহজাহান সরকার দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন| অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ৩১৫ বি৪-এর কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোর্শেদ| বিশেষ অতিথি ছিলেন জোন চেয়ারপার্সন কনসার্ন লায়ন সাইফুল ইসলাম এমজেএফ, রিজিয়ন চেয়ারপার্সন হেড কোয়ার্টার লায়ন ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, লায়ন আশীষ ভট্টাচার্য, লায়ন হুমায়ূন কবির, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন সাইফুর রহমান, লায়ন কামরুজ্জামান এমজেএফ, জোন চেয়ারপার্সন লায়ন শওকত হোসাইন, লায়ন আলহাজ্ব ফরিদ আহমেদ, এলসিআইএফ কোঅর্ডিনেটর লায়ন ˆসয়দা সালেহা পারভীন এমজেএফ, লায়ন হাবিবুর রহমান, লায়লাতুল কদর, হাসান মাহমুদ রিন্টু, মোঃ আরাফুজ্জামান, মোহাম্মদ আযম, তাছলিমা আক্তার, আহসান হাবীব, রাসেল মিয়া, আব্দুর রহিম প্রমুখ| সভায় নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানানো হয় এবং আগামী দিনের সেবামূলক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যাশা ব্যক্ত করা হয়| পাশাপাশি আসন্ন ২৯তম বার্ষিক কনভেনশন ও কেবিনেট মিটিংয়ে অংশগ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়|

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ