আজ : সোমবার ║ ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ║৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সাতকানিয়ায় যৌতুক মামলার পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

সাতকানিয়া প্রতিনিধি:

 

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় যৌতুক নিরোধ আইনের মামলায় পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে সাতকানিয়া থানার এএসআই (নিঃ) মোঃ সুমন হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ৪নং কাঞ্চনা ইউনিয়নের দক্ষিণ কাঞ্চনা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সিআর-১৫৬/২৬ (সাতকানিয়া) মামলার আসামী নেজাম উদ্দিন (পিতা: ফয়েজ আহাম্মদ, মাতা: হাফছা বেগম) কে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইন, ২০১৮ (সংশোধিত)-এর ৩ ধারায় মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারের পর আসামীকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। সাতকানিয়া থানা পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ