আজ : রবিবার ║ ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ║২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বাঁশখালী উপজেলা জামায়াতের উদ্যোগে রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: অবিলম্বে গণভোটের রায় মেনে নিয়ে জুলাই শহীদের স্বপ্ন পূরণ করুন: মুহাম্মদ শাহজাহান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ফ্যাসিবাদ বিরোধী দেশব্যাপী ছাত্র-জনতার এক বৈপ্লবিক অভিযান। হাজার হাজার ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে জনগণ নতুন বাংলাদেশ পেয়েছে। আর জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রায় ৭০% জনগণ গনভোটে হ্যাঁ এর পক্ষে রায় দিয়েছে। অথচ ক্ষমতাসীন বিএনপি সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করে উল্টো জনগণের সাথে ছিনিমিনি খেলছে। যা জাতির জন্য কলঙ্কজনক। অবিলম্বে গণভোটের রায় মেনে নিয়ে জুলাই শহীদের স্বপ্ন পূরণ করুন।

বাঁশখালী উপজেলা জামায়াতের উদ্যোগে টাইম বাজারস্থ হাজী সোলতান আহমদ কমিউনিটি সেন্টারে দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আরেফে জামী।

উপজেলা সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা আরিফুল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে আরও উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভা আমীর অধ্যক্ষ মাওলানা আবু তাহের, উপজেলা নায়েবে আমীর মাষ্টার আবদুর রহিম ছানবী, জেলা কর্মপরিষদ সদস্য মুহাম্মদ মহিউদ্দীন, মাওলানা শহীদুল্লাহ, মাওলানা সোলাইমান, আবু ছিদ্দিক, মর্তুজা আলী প্রমুখ।

প্রধান অতিথি আরও বলেন, রুকনদের দক্ষ করে গড়ে তুলতে শিক্ষাশিবির শিক্ষাবৈঠক ভূমিকা রাখে। তেমনি আগামী দিনে দেশ গঠনে জামায়াতের জনশক্তিকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। দেশ পরিচালনায় দক্ষ জনশক্তির বিকল্প নেই।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ