
দেশচিন্তা ডেস্ক: গত ৫ এপ্রিল (রবিবার) চট্টগ্রাম বায়েজিদ থানাধীন কুলগাঁও আহছান মঞ্জিল, হাশেমী বাড়ীস্থ আল আমিন হাশেমী দরবার শরীফে আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্ট ও আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদ এর ব্যবস্থাপনায় উপমহাদেশের প্রখ্যাত অলিয়ে কামেল, সুলতানুল ওয়ায়েজিন, জুবদাতুল আরেফিন, হাদীয়ে জামান, মুর্শিদে দাওরান আল্লামা কাযী মুহাম্মদ আহছানুজ্জামান হাশেমী (রহ.)’র ৫৭ তম ও জগতখ্যাত বুজর্গ আমিনে মিল্লাত কুতুবে ওয়াকত, ওস্তাজুল ওলামা, ফকিহে বাঙাল মুফতি কাযী মুহাম্মদ আমিনুল ইসলাম হাশেমী (রহ.)’র ২০ তম বার্ষিক ওরসে শাহ আমিন হাশেমী আল আমিন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন, পীরে তরিকত আল্লামা কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (মা.জি.আ.) সভাপতিত্বে অনুষ্টিত হয়|
এতে প্রধান অতিথি ছিলেন পাকিস্তানের সাবেক ধর্ম মন্ত্রী, দরবারে আলীয়া কাজেমীয়া সাঈদীয়া মুলতান শরীফের সাজ্জাদানশীন গজ্জালীয়ে যমান, পীরে তরিকত্ব, আলহাজ্ব শাহসূফী ˆসয়দ হামেদ সাঈদ কাজেম (মা.জি.আ)| এসময় শাহাজাদাগণদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদা কাযী মুহাম্মদ আশেকুর রহমান হাশেমী (মুজিব), পীরে তরিকত্ব আল্লামা কাযী মুফতি মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী, শাহজাদা হাফেজ আল্লামা কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমী, শাহজাদা কাযী মুহাম্মদ সাজেদুর রহমান হাশেমী, শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ সফিরুর রহমান হাশেমী| বক্তব্য রাখেন, হাটহাজারী ইমাম শেরে বাংলা দরবার শরীফের বড় শাহজাদা মাওলানা ˆসয়দ মুহাম্মদ আমিনুল হক আল কাদেরী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক অধ্যক্ষ আল্লামা ˆসয়দ মুহাম্মদ অছিয়র রহমান আল কাদেরী, ছিপাতলী গাউছিয়া মঈনীয়া কামিল মাদ্রাসার মুফতি আল্লামা ইব্রাহিম আল কাদেরী, অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আল কাদেরী, আল্লামা গাজী শফিউল আলম নেজামী, আল্লামা নুর মুহাম্মদ আল কাদেরী, আল্লামা আনিসুজ্জামান আল কাদেরী, আল্লামা আজিজুর রহমান আল কাদেরী, আল্লামা ˆসয়দ মুহাম্মদ ইউনুচ রজভী, মাওলানা জসীম উদ্দিন আল কাদেরী, মাওলানা মুফতি ফরিদুল আলম রেজভী, মাওলানা মুফতি শাহ ফায়জুল কাবির বদরী নিলফামারী, মাওলানা মুহাম্মদ ফকরুদ্দীন চাঁদপুরী, মাওলানা আজিজুল হক হোসাইনী, মাওলানা ওমর ফারুক নঈমী, মাওলানা হাফেজ শিব্বীর আহমেদ ওসমানী, মাওলানা এনাম রেজা আল কাদেরী, মাওলানা আব্দুল হাই আল কাদেরী, মাস্টার আবুল হোসেন প্রমুখ| প্রধান অতিথির বক্তব্যে পাকিস্তানের সাবেক ধর্ম মন্ত্রী পীরে তরিকত্ব, শাহসূফী আল্লামা ˆসয়দ হামেদ সাঈদ কাজেম (মা.জি.আ) বলেন, আল আমিন হাশেমী (রহ.) দরবারে আমরা একত্র হয়েছি শুধুমাত্র আধ্যাত্মিক প্রার্থনার জন্য নয় বরং আমাদের তরিকতপন্থি সম্প্রদায়কে ঐক্য, ভ্রাতৃত্ব এবং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করার জন্য| আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো পারস্পরিক বোঝাপড়া, সহমর্মিতা এবং সৌহার্দ্যের মাধ্যমে সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করা| ধর্মের প্রকৃত অর্থ হলো কেবল নিজেকে ˆনতিকভাবে সমৃদ্ধ করা নয় বরং অন্যদের সাথে সদ্ব্যবহার ও সহমর্মিতার মাধ্যমে সমাজকে সুন্দর ও মানবিক করে তোলা| আমরা সকলে মিলে এই বার্তাকে কেবল স্মৃতিতে নয়, কর্মে রূপান্তর করার প্রয়াস প্রয়োজন| ২ দিনব্যাপী খতমে কুরআন, খতমে সহীহ বুখারী শরীফ, খতমে তাহলীল, খতমে গাউছিয়া, খতমে খাজেগান শরীফ ও হুজুর কেবলাদ্বয়ের জীবনী আলোচনা এবং দেশখ্যাত আলেম, ওলামা, পীর, মাসায়েকের উপস্থিতে মিলাদ কিয়াম ও দেশ ও জাতীর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে ওরসে শাহ আমিন হাশেমী সমাপ্ত হয়|










