আজ : বৃহস্পতিবার ║ ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৬ই সফর, ১৪৪৮ হিজরি

গাজীপুরে এনসিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তাসহ ১৫৩২ জন

দেশচিন্তা ডেস্ক: গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত একটি কর্মসূচিতে মুক্তিযোদ্ধা, সাবেক সেনা কর্মকর্তা, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মোট ১৫৩২ জন সংগঠনটিতে যোগদান করেছেন।

রোববার (৫ এপ্রিল) গাজীপুরে আহনাফ কিচেন নামক একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সভায় এনসিপির কেন্দ্রীয় সংগঠক ও গাজীপুর মহানগরীর সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিম এ তথ্য দেন।

তিনি বলেন, সারাদেশে এনসিপিতে বিভিন্ন পেশার মানুষ যোগদান করছেন। মানুষ এনসিপিকে এদেশের জন্য নিরাপদ মনে করছেন। তারই ধারাবাহিকতায় গাজীপুরে নতুন সদস্যদের মধ্যে ১ হাজার ২৮ জন অনলাইনের মাধ্যমে ফরম পূরণ করে এবং বাকিরা সরাসরি ফরম পূরণের মাধ্যমে সংগঠনে যুক্ত হয়েছেন।

এনসিপিতে যোগ দেয়া সাবেক সেনা কর্মকর্তা কামাল হোসেন জানান, তারুণ্যের শক্তি ও অভিজ্ঞতার সমন্বয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা থেকেই তিনি এনসিপিতে যোগ দিয়েছেন।

আইনজীবী রাশেদুল ইসলাম রবি বলেন, গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশের জন্য কাজ করার লক্ষ্য নিয়েই এনসিপির সঙ্গে যুক্ত হয়েছি।

সভায় উপস্থিত ছিলেন এনসিপির নির্বাহী সদস্য ও শ্রমিকশক্তির প্রধান সংগঠক আরমান হোসাইন, কেন্দ্রীয় সংগঠক সাকিব শাহরিয়ারসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ