আজ : সোমবার ║ ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার কমিটি গঠন

দেশচিন্তা ডেস্ক: ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রতিনিধি সম্মেলন”২৬ গত ৩ এপ্রিল সকাল ১০ টায় চট্টগ্রাম শাহ আমানত ব্রীজ সংলগ্ন নবাবীয়ানা হোটেল হল রুমে সংগঠনের সভাপতি মোঃ মাসরুর রহমান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ’র সঞ্চলনায় অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিনিধি সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক জননেতা স. ম. শওকত আজিজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর যুগ্ম-মহাসচিব জননেতা স. ম. হামেদ হোসাইন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদ এর সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ ওলীউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ফ্রন্ট জেলার সহ- সভাপতি হাফেজ জহুর ইসলাম জহুর, সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কফিল উদ্দিন রানা। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদ এর সহ-সভাপতি মোঃ রাশেদুল ইসলাম রাসেল, আবদুল্লাহ আল মুমিন, অর্থ সম্পাদক এস. এম ইসমাঈল। এতে আরো উপস্থিত ছিলেন-ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর এর সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ শহিদুল ইসলাম, উত্তর জেলার সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ ফোরকান উদ্দীন, সাইফুল ইসলাম তাহেরী, মহি উদ্দিন বিন তাহের, মুহাম্মদ নুরুল আমিন, জামশেদুর রহমান, ফারহানুল ইসলাম তাহসিন, আবদুল আল গণি, ইঞ্জিনিয়ার মুহাম্মদ রাহাত, নেজাম উদ্দীন রুবেল, জিহাদ মাহমুদ, ইমরান হোসেন মানিক, আশরাফুর রহমান আসিফ, এস. এম তর্কি উল্লাহ রাগীব, বাহার উদ্দিন, শেখ শরফুদ্দীন, তানবীরুল ইসলাম, মুহাম্মদ আরমান, মুহাম্মদ শাহেদ রেজা, নজরুল ইসলাম ফাহিম,ইয়াছিন মুহাম্মদ ইফতি,সাজেদুল ইসলাম সানি,রবিউল ইসলাম রাকিব, মুহাম্মদ আরমান হোসেন, ইস্তিয়াক আহমদ বাবু, মুহাম্মদ ফাহিম উদ্দিন চৌধুরী, তৌহিদুল ইসলাম, জসিম উদ্দিন ফয়সাল,, ইকতেবাচুল হক তামিম প্রমুখ।
উক্ত প্রতিনিধি সম্মেলনে সকল ডেলিগেটের মতামতের ভিত্তিতে মোঃ মামুনুর রশিদ সভাপতি, মোঃ সাইফুল ইসলাম জিকু সাধারণ সম্পাদক ও কাজী ইফাজ উদ্দিন কে সাংগঠনিক সম্পাদক করে ৩৭ জন বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ